জাতকের গল্প
বনের গভীরে, নদীর ধারে কিংবা সাগরের বুকে গল্পের কোনও শেষ নেই! কোথাও ধনী ইঁদুরছানা সোনার মোহর দিয়ে ভাব জমায় পাথর মিস্ত্রির সাথে। কোথাও দুষ্ট কুমির বানরের কলিজা খেতে গিয়ে নিজেই বোকা বনে যায়। লোভী শিয়াল মস্ত ভোজের আশায় হাতির পেটে ঢুকে খুঁড়ে ফেলে নিজের কবর। আবার বুদ্ধিমান চড়ুই শিকারির খাঁচা থেকে ঠিকই উড়ে পালায়।
আড়াই হাজার বছর আগের এসব কাহিনী আজও এতটুকু পুরনো হয়নি। ঈশানচন্দ্র ঘোষ অনূদিত ‘জাতক’ বইয়ের প্রথম দুই খণ্ড থেকে বাছাই করা আঠারোটি গল্প নতুন করে বলেছেন টুম্পা বড়ুয়া, ঝরঝরে সহজ ভাষায়। তাঁর গল্পে লম্বা ভূমিকা নেই, আলাদা করে নীতিকথাও নেই কোনও। তারপরও মূল ঘটনাধারা ও চরিত্রগুলো প্রায় অটুট থাকায় গল্পের অন্তর্নিহিত শিক্ষা ঠিকই মনে গেঁথে যায়।
পুনর্কথন
টুম্পা বড়ুয়া
অলংকরণ
এস এম রাকিবুর রহমান
সম্পাদনা
মধুপোক
প্রকাশকাল
নভেম্বর ২০২৬
ISBN
978 984 29908 6 1
সাইজ
৭"×৯.৫"
পৃষ্ঠা
৪৮
বইয়ের ধরন
বোর্ড বাধাই
































