প্রাণীদের মজার দুনিয়া – ৫টি বোর্ড বইয়ের সেট
প্রাণীদের মজার দুনিয়ায় স্বাগতম! 🐘🐸
প্রাণীদের মজার ভ্রমণ, অদ্ভুত জুটি, গানবাজনা, নানা পেশা আর রঙিন পোশাকের গল্প নিয়ে সাজানো প্রাণীদের মজার দুনিয়া। মজার ছড়া, হাস্যরস আর রঙিন অলংকরণে ভরা এই ৫টি বোর্ড বই ছোটদের পরিচয় করিয়ে দেবে প্রাণীদের এক কল্পনাময় জগতের সঙ্গে।
এই সেটে রয়েছে ৫টি বোর্ড বই:
১. প্রাণীদের মজার ভ্রমণ – নৌকা, জাহাজ আর গাড়িতে প্রাণীদের মজার সব ভ্রমণকাহিনি।
২. প্রাণীদের মজার জুটি – নানা প্রাণীর অদ্ভুত জুটি আর তাদের মজার কাণ্ডকারখানা।
৩. প্রাণীদের গানের আসর – নানা বাদ্যযন্ত্র নিয়ে প্রাণীদের জমজমাট গানের আয়োজন।
৪. প্রাণীদের আজব পেশা – চিঠি বিলি থেকে শিক্ষকতা, নানা পেশায় প্রাণীদের মজার সব কাজকর্ম।
৫. প্রাণীদের আজব পোশাক – রঙিন পোশাক আর বিচিত্র সাজে প্রাণীদের মজার কাণ্ডকারখানা।
ছোটদের সঙ্গে একসঙ্গে পড়া, নতুন শব্দ শেখা আর মজার সময় কাটানোর জন্য দারুণ একটি বইয়ের সেট!






















