বিশ্বসাহিত্য সংগ্রহ ২ | World Library Collection 2 – ৪টি ছবির বইয়ের সেট
স্পেন, স্লোভেনিয়া ও তুরস্কের চারটি অসাধারণ ছবির গল্প এবার একসঙ্গে!
পরিবার, ভালোবাসা, প্রকৃতি, যুদ্ধ ও শান্তির বৈচিত্র্যময় গল্প নিয়ে সাজানো বিশ্বসাহিত্য সংগ্রহ ২। বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেবে এই চারটি অনূদিত ছবির বই।
এই সেটে রয়েছে:
১. আমি সত্যিই ভাগ্যবান | স্পেন
ভাইয়ের প্রতি ভালোবাসা আর প্রত্যেক মানুষের নিজস্ব সামর্থ্যকে নতুনভাবে দেখার এক মমতাময় গল্প।২. জন্মদিনের কেক | স্পেন
জন্মদিনের মজার গল্পে খাবারের অ্যালার্জি, খাদ্য অসহিষ্ণুতা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচয়।৩. বোমার দেশে ঘাসের দেশে | স্লোভেনিয়া
যুদ্ধ করতে গিয়ে একদল শিশুর শান্তি ও প্রকৃতির এক নতুন জগৎ আবিষ্কারের গল্প।৪. তুমি যদি আকাশে তাকাও | তুরস্ক
চাঁদ, সূর্য, তারা আর প্রকৃতির নানা বিস্ময় নিয়ে দেখা ও অনুভবের এক কাব্যিক গল্প।

































