রবার্ট লুই স্টিভেনসনের নির্বাচিত কবিতা : সূর্যের চক্কর
কল্পনার সাগরে জাহাজ ভাসিয়ে দিতে কে না ভালোবাসে? বিশাল সবুজের মাঠ পেরিয়ে কে না দেখতে চায় ওপারের দিগন্ত? সার্কাসের হাতি-ঘোড়া, টিনের তৈরি সেনাদের কুচকাওয়াজ, জলদস্যুর আনাগোনা কিংবা বালিশকে পাহাড় বানানোর মতো আরও কত কী কাণ্ড! এভাবেই কল্পনার নানা রঙে বর্ণিল হয়ে ওঠে রবার্ট লুই স্টিভেনসনের কবিতা। ‘আ চাইল্ড’স গার্ডেন অব ভার্সেস’ বই থেকে নির্বাচিত কবিতার এই অনুবাদে মূলের ছায়া যেমন আছে, তেমনি আছে খাঁটি দেশীয় রূপ, রস, গন্ধ আর স্বাদ।
অনুবাদ
বিধান রিবেরু
অলংকরণ
এস এম রাকিবুর রহমান
সম্পাদনা
মধুপোক
প্রকাশকাল
নভেম্বর ২০২৬
ISBN
978 984 29908 7 8
সাইজ
৬.৫"×১০.৫"
পৃষ্ঠা
৩২
বইয়ের ধরন
বোর্ড বাঁধাই































